ঝাড়গ্রামে তৈরি হল তৃণমূলের আইটি সেল

সায়নী দাশগুপ্ত,ঝাড়গ্রাম, ১৯ জুলাই : বিজেপির সাথে পাল্লা দিতে ঝাড়গ্রাম শহরে তৈরি হল তৃণমূলের ঝাড়গ্রাম জেলা আই.টি সেল। ঝাড়গ্রাম জেলার তৃণমূলের আইটি সেলের সূচনা করেন, জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন টুডু। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা নাগাদ ঝাড়গ্রাম শহরের ফেডারেশন হলে, আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় আইটি সেলের।
দ্য বেঙ্গল পোস্ট
আনুষ্ঠানিক এই উদ্বোধনে উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মু, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শিবেন্দ্র বিজয় মল্লদেব, তৃণমূলের রাজ্য এসটি সেলের সভাপতি রবিন টুডু, ব্লক সভাপতি নিশীথ মাহাত প্রমুখ। জেলার প্রতিটি বিধানসভা ও ব্লকের ক্ষেত্রে একই ভাবে কমিটি গঠন করা হয়েছে। সেখানে তরুণ প্রজন্মের যুবক যুবতীদের এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, এতদিন ঝাড়গ্রামে বিজেপি’র আইটি সেল থাকলেও, তৃণমূলের কোন আইটি সেল ছিল না। দলের অনুগামীরা নিজেদের মত প্রচার করতেন সোশ্যাল মিডিয়া, এবার আইটি সেল গঠন করায় প্রচারের ক্ষেত্রে আর কোন অসুবিধা হবে না বলে আশাবাদী আইটি সেলের দায়িত্ব পাওয়া নেতারা।

[ আরও পড়ুন -   আম্পান আর করোনায় বিধ্বস্ত পশ্চিম মেদিনীপুর জেলাও, প্রায় দশ হাজার মানুষ আশ্রয়হীন, একদিনে জেলার তিন জন আক্রান্ত করোনা ভাইরাসে ]