মৃত্যুর পর দাসপুরের এক স্বর্ণশিল্পী’র করোনা রিপোর্ট পজিটিভ এল, সুস্থ হয়ে ফিরলেন ঘাটালের এক শ্রমিক

দ্য বেঙ্গল পোস্ট
মৃত এক পরিযায়ী শ্রমিক :

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর -১ ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের নবীন সিমুলিয়া গ্রামের তারক বেরা (৪৫) নামে এক স্বর্ণশিল্পী’র মৃত্যু হয়েছে গত ৩ জুন। উত্তরপ্রদেশে কাজ করা ওই স্বর্ণশিল্পী গত ২১ মে জেলায় ফিরেছিলেন। যথারীতি নমুনা সংগৃহীত হয় এবং সেই সময় (এক সপ্তাহ পর) রিপোর্ট এসেছিল নেগেটিভ! তারপর তিনি বাড়িতেই ছিলেন, কিন্তু সম্প্রতি (১ জুন নাগাদ) তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায়, প্রথমে তাঁকে ঘাটাল একটি বেসরকারি হাসপাতালে (২ জুন) নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ার পর, ৩ জুন তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, হাসপাতালে পৌঁছোনোর ঠিক আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর, মেডিক্যাল কলেজ থেকে তাঁকে মৃত ঘোষণা করা হয় এবং ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে সকলকে হতভম্ব করে দিয়ে রিপোর্ট আসে ‘পজিটিভ’!

[ আরও পড়ুন -   করোনার দোসর আমফান, স্কুল ছুটি ৩০ শে জুন পর্যন্ত, তবে ঘোষিত সময়েই হবে উচ্চমাধ্যমিক, ঘোষণা শিক্ষামন্ত্রী'র ]
দ্য বেঙ্গল পোস্ট
মৃত এক পরিযায়ী শ্রমিক :

দাসপুরের ওই ব্যক্তির রিপোর্ট ‘পজিটিভ’ হওয়ায়, তাঁর পরিবারের হাতে মৃতদেহ তুলে না‌ দিয়ে, নিয়মমতো প্রশাসন সৎকার করে। জেলা স্বাস্থ্য ভবন সূত্রে এই মৃত্যু ও করোনা পজটিভ রিপোর্টের কথা স্বীকার করা হয়েছে। তবে, প্রবল শ্বাসকষ্ট থাকায় ওই ব্যক্তিকে করোনা আক্রান্ত কো-মর্বিডিটি’র তালিকায় ফেলার কথাও বলা হয়েছে। তবে, এই প্রথম ঘাটাল মহকুমার কোন ব্যক্তির মৃত্যু হল, করোনা আক্রান্ত হয়ে। এর আগে খড়্গপুরের এক ব্যক্তির মৃত্যু হয়েছিল, করোনা আক্রান্ত হয়ে।

[ আরও পড়ুন -   "২০২১ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কাছেও", শুধুমাত্র মানুষের 'দাসত্ব' করতে চেয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা রাজীবের ]
দ্য বেঙ্গল পোস্ট
সুস্থ হলেন এক পরিযায়ী শ্রমিক :

এদিকে, আজ বড়মা কোভিড হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরলেন জেলার তথা ঘাটাল মহকুমার এক করোনা আক্রান্ত দিল্লি ফেরত শ্রমিক। ঘাটাল পৌরসভার ৮ নং ওয়ার্ডের (চাওলী) বাসিন্দা মদন সামন্ত (৪৫) সম্পূর্ণ সুস্থ ফিরলেন আজ। জেলা স্বাস্থ্য ভবন থেকে এই খবর জানিয়ে, বড়মা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।

[ আরও পড়ুন -   কোভিড কো-মর্বিডিটিতে মাত্র পঞ্চাশেই চলে গেলেন মেদিনীপুরের আরেক প্রিয় মানুষ, সাংস্কৃতিক জগতে শোকের ছায়া ]