মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের পরবর্তী ছবি “তেজস” এর পোস্টার

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৮ আগস্ট : ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পরবর্তী ছবি “তেজস”। আজ শুক্রবার (২৮ আগস্ট) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই সিনেমার পোস্টার শেয়ার করেন বলিউড কুইন।

দ্য বেঙ্গল পোস্ট
কঙ্গনা রানাওয়াত এর টুইট :

এই ছবিতে যুদ্ধবিমানের পাইলটের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। নিজের অ্যাকাউন্ট থেকে সিনেমার পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন যে,” ডিসেম্বরে আসতে চলেছে ‘তেজস’, নিজের গর্ববোধ হচ্ছে এরকম একটি দুর্দান্ত গল্পের অংশীদার হতে পেরে। যা আমাদের দেশের সাহসী যুদ্ধবিমানের পাইলটদের এক অনুভূতি! জয় হিন্দ।”

[ আরও পড়ুন -   পরবর্তী সিনেমা থেকে বাদ দেওয়া হল রিহা চক্রবর্তী'কে, বলিউড ক্যারিয়ার কি তবে এখানেই শেষ! ]