পরবর্তী সিনেমা থেকে বাদ দেওয়া হল রিহা চক্রবর্তী’কে, বলিউড ক্যারিয়ার কি তবে এখানেই শেষ!

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২০ আগস্ট : সুশান্ত সিং এর মৃত্যু মামলার অভিযোগে অন্যতম অভিযুক্ত রিহা চক্রবর্তী এবার বাদ গেলেন পরবর্তী ছবি থেকে। সূত্রের খবর, পরিচালক লোমহর্ষের পরবর্তী ছবিতে অভিনয় করার কথা ছিল রিহার, কিন্তু বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে সেই পরিকল্পনা বাতিল করেছেন পরিচালক।

দ্য বেঙ্গল পোস্ট
চিত্রপরিচালক লোমহর্ষ এর টুইট :

রিহা চক্রবর্তী, নামটা কিছু বছর আগেও কারুরই জানা ছিলনা! “মেরে ড্যাড কি মারুতি” এবং “জলেবি” সিনেমায় প্রধান চরিত্রে কাজ করলেও, বক্স অফিসে সাড়া না ফেলায় সেই ভাবে কোনোদিন স্পটলাইটে আসেননি রিহা। এরপরই একটি পার্টিতে সুশান্তের সাথে পরিচয়ের পর, প্রধানত সুশান্তের বান্ধবী হিসেবেই পরিচিত মুখ হয়ে ওঠেন রিহা চক্রবর্তী। এরপরের টা সবাই জানে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাঠগড়ায় উঠেছে রিহার নাম। বার বার ডাক পড়েছে আদালত এবং থানা থেকে। পরিচালক লোমহর্ষ জানান, রিহার সাথে তার ছবি করার কথা ২০১৮ সালেই হয়েছিল। এই বছরই সিনেমার শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার পরিস্থিতির জন্য সেটা আর করা সম্ভব হয়নি। লোমহর্ষ জানান, “ছবির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে এবার শুটিং শুরু করব। তবে বর্তমান যা পরিস্থিতি আমরা রিয়াকে এই ছবি থেকে বাদ দিচ্ছি। এ বিষয়ে প্রযোজক, কাস্টিং টিমের সঙ্গে আমার কথা হয়েছে। সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে মানুষের যে অনুভূতি জড়িয়ে রয়েছে আমরা তাকে সম্মান জানাতে চাই, কোনভাবেই অনুভূতিতে আঘাত করতে চাই না। তাই রিহাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই সময় রিহা’কে নিলে আর্থিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হবে সিনেমাটি”।

দ্য বেঙ্গল পোস্ট
চিত্রপরিচালক লোমহর্ষ এর টুইট :

” ইয়ে হ্যা ইন্ডিয়া”, “চিকেন বিরিয়ানির” মতো সিনেমা তৈরি করে সবার মন জয় করেছিল লোমহর্ষ। সুপ্রিম কোর্ট থেকে সুশান্ত সিং এর মৃত্যুর মামলা সিবিআই এর হাতে দেওয়ার পর লোমহর্ষ টুইট করে লেখেন “সত্যমেব জয়তে”! স্বভাবতই লোমহর্ষের এই সিদ্ধান্তে খুশি সুশান্তের অনুগামীরা। তবে রিহা চক্রবর্তীর কেরিয়ার যে এখানেই শেষ হয়ে যেতে চলেছে, আভাস পাচ্ছে গোটা ইন্ডাস্ট্রি!

দ্য বেঙ্গল পোস্ট
চিত্রপরিচালক লোমহর্ষ এর টুইট :

[ আরও পড়ুন -   আজ থেকেই চিকিৎসা শুরু খড়্গপুর সেফ হোমে, আগামী সোমবার থেকে শুরু ঘাটালে ]