বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩১ জুলাই : ‘মা’ হওয়া পৃথিবীর প্রত্যেকটি মহিলার কাছেই বড়ো আনন্দের, তা সে কোনো সাধারণ গৃহিণী হোক, কোনো কর্মরতা মহিলা কিংবা কোনো অভিনেত্রী! আর সেটা যদি হয় প্রথমবার,
তাহলে তো খুশির কোনো সীমাই থাকেনা। এই খুশির ছবিই বার বার ধরা পড়ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী’র চোখে-মুখে। আর মাত্র ২ মাস বড়োজোর, তারপরেই প্রথমবার ‘মা’ হওয়ার স্বাদ অনুভব করবেন তিনি। সাধের অনুষ্ঠানে,
স্বামী রাজ চক্রবর্তীর সাথে সেই খুশির ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।
গায়ে হলুদ জামদানি, গলা ভর্তি গয়না, সিঁথি ভর্তি সিঁদুর পরে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী যেন সত্যিই সম্পূর্ণা! মুখে-চোখে বার বার ফুটে উঠছে মাতৃত্বের আনন্দ। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই মাতৃত্বের ছোটো ছোটো আনন্দ
সবার সাথে ভাগ করে নিয়েছেন রাজ চক্রবর্তী এবং তাঁর গৃহিণী। কখনো মাঝরাতে শুভশ্রী ফ্রিজ খুলে চকলেট খাচ্ছেন, কখনো ব্যাবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী। গতকাল সেই সঙ্গে যুক্ত হল তাঁর সাধের আনন্দের মুহূর্তের
ছবি। রাজের মুখেও ধরা পড়ল ‘বাবা’ হতে চলার আনন্দের ছবি!







