ভাবিজি পাঁপড় খেলেই পালাবে করোনা, বিজেপি মন্ত্রীর মন্তব্যে হাসির রোল নেটদুনিয়ায়

বিশেষ প্রতিবেদন,সায়নী দাশগুপ্ত, ২৫ জুলাই : ভাবিজি পাঁপড় খেলেই পালাবে করোনা। শুনতে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তাঁর দাবি, এই পাঁপড় খেলেই নাকি চিরতরে মুক্তি ঘটবে করোনার। “ভাবিজি পাঁপড়” নামক এই বিশেষ পাঁপড় মোদি সরকারের “আত্মনির্ভর ভারত” গড়ার একটি অংশবিশেষ বলেও দাবি করেন তিনি।

দ্য বেঙ্গল পোস্ট
বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল এর টুইট :

এই বিষয়ে তিনি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকেও একটি ভিডিও শেয়ার করেছেন। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। এই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমেও তৈরি হয়েছে চূড়ান্ত বিতর্ক। করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য দিনরাত এক করে ভ্যাকসিন তৈরির কাজ করছেন বিজ্ঞানীরা, এর মধ্যে বিজেপি নেতার এই আজগুবি দাবিতে কার্যত ক্ষুব্ধ সাধারণ মানুষ।
দ্য বেঙ্গল পোস্ট
বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল :

[ আরও পড়ুন -   নেট দুনিয়ায় ভাইরাল দুই খুদে, মাত্র ৬ বছর বয়সেই সবার মন জয় করছে তানি-মুনি ]