বৃহস্পতিবার, শনিবার ও বুধবার সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত লকডাউন, জারি নির্দেশিকা, দেখে নিন কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হল

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ২১ জুলাই : রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করা হয়েছে। সংক্রমণের বৃহত্তর আশঙ্কা থেকেই নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। আপাতত সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) ও শনিবার (২৫ জুলাই) এবং বুধবার (২৯ জুলাই) সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত লকডাউন চলবে, এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফে।

[ আরও পড়ুন -   পশ্চিম মেদিনীপুরে ৩৩ টি কনটেইনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন, ২৪ ঘণ্টায় ১০০০ প্রায় ছুঁয়ে ফেললো রাজ্য, কলকাতা একাই তিনশো পার ]
দ্য বেঙ্গল পোস্ট
লকডাউন নোটিশ (১) :

সমস্ত ধরনের স্বাস্থ্য পরিষেবা, ওষুধ দোকান, জল, বিদ্যুৎ সহ কৃষিকাজ, চা বাগান, পণ্য পরিবহন, অনলাইন ফুড ডেলিভারি’কে ছাড় দেওয়া হয়েছে। তবে লকডাউন চলাকালীন বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। গণ পরিবহনও বন্ধ রাখার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, সোমবার নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউন চলাকালীন কোন অফিস কাছারি কিছুই খুলবে না, কোনও পরিবহন ও চলবে না, শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ও রোগীদের গাড়ি ছাড়া। আগামী সপ্তাহে বুধবার ছাড়া আর কোন দিন লকডাউন হবে, তা পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, “কন্টেইনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমনই চলবে। তার সঙ্গে সপ্তাহে দু’দিন সারা রাজ্যই পুরো লকডাউন করা হল।” সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি, নাহলে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে বলে প্রশাসনের অভিমত।

[ আরও পড়ুন -   চিনা ব্র্যান্ড Xiaomi কে হারিয়ে ভারতের সেরা স্মার্টফোন ব্র্যান্ডের তকমা পেল Samsung ]
দ্য বেঙ্গল পোস্ট
লকডাউন নোটিশ (২) :