বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩০ জুলাই : করোনা যেন কাউকেই রেহাই দিচ্ছেনা, সে দরিদ্র হোক, সাধারণ মধ্যবিত্ত হোক, ধনী ব্যক্তি হোক বা কোনো সেলিব্রিটি। বাদ যাচ্ছেন না কেউই! বলিউডের একের পর এক তারকারা যখন কোভিড পজিটিভ বেরোচ্ছেন তখন সেই তালিকায় নাম লেখালেন, ব্লকবাস্টার সিনেমা “বাহুবলী”র বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলী।
গতকাল (বুধবার) অর্থাৎ ২৯ জুলাই, নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভক্তদের উদ্দেশ্যে দুটি পোস্ট করে সেই কথা শেয়ার করেছেন রাজামৌলী। একটিতে তিনি লেখেন, “আমি এবং আমার পরিবারের লোকজন কিছুদিন ধরেই হালকা জ্বর অনুভব করছিলাম।
জ্বর কম হওয়া সত্ত্বেও আমরা করোনা পরীক্ষা করার জন্য ঝুঁকি নিই। রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আমরা চিকিৎসকের পরামর্শ মতো বাড়িতেই কোয়ারেন্টিনে আছি।” অপরটিতে লেখেন, “আমরা সকলেই উপসর্গহীন এবং ভালো বোধ করছি,
তবে সমস্ত সতর্কতা এবং নির্দেশনা অনুসরণ করছি….অ্যান্টিবডিগুলি বিকাশের জন্য কেবল অপেক্ষা করছি যাতে আমরা আমাদের প্লাজমা দান করতে পারি!”
তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, সাউথের মুভি ইন্ডাস্ট্রির অভিনেতা
মহেশ বাবু, জগপথি বাবু( জাগ্গু ভাই) প্রমুখরা।







