দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৩ জুলাই : অবশেষে প্রকাশিত হলো সিবিএসই দ্বাদশের কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ফলাফল। পরীক্ষার ফল জানা যাচ্ছে cbse.nic.in-এ। পাশপাশি, জানা যাচ্ছে যে, ১৫ তারিখের মধ্যেই দশম
শ্রেণির ফলও প্রকাশিত হতে পারে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক নিজেই টুইট করে জানিয়েছেন বিষয়টি।
এইবছরের সিবিএসই দ্বাদশের ফলাফল অনুযায়ী, পাশের হার ৮৮.৭৮% । সবথেকে ভালো ফলের নিরীখে এগিয়ে রয়েছে তিরুবনন্তপুরম। তবে, ফল প্রকাশ হয়ে গেলেও মেধা তালিকা এখনই বের হচ্ছেনা। কারণ, বেশ কয়েকটি রাজ্য পড়ুয়াদের মেধা তালিকা
প্রকাশ আপাতত বন্ধ রেখেছে বলেই মনে করা হচ্ছে যে সিবিএসই-ও একই পথ অনুসরণ করবে।
উল্লেখ্য যে, খুব সহজেই আপনি জানতে পারবেন ফলাফল। প্রথমে সরকারি সাইটের লিঙ্ক nic.in বা cbse.nic.in-এ গিয়ে পরের পেজে সাবমিট করুন নিজের
রোল নম্বর ও জন্ম তারিখ এরপরই দেখা যাবে আপনার দশম বা দ্বাদশ শ্রেণির ফল।







