‘ডক্টরস ডে’ তে জেলাবাসীর জন্য সুখবর! নিউরোলজি’র আউটডোর পরিষেবা মেদিনীপুর মেডিক্যালে

thebengalpost.in
মেদিনীপুর মেডিক্যালে শুরু হচ্ছে নিউরোলজি'র আউটডোর :

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১ জুলাই : পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিউরোলজি বিভাগ শুরু করা হোক। কারণ, স্নায়ু বা নিউরো চিকিৎসা’র জন্য প্রান্তিক মানুষকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হতো! জেলাবাসীর সেই দাবিকে গুরুত্ব দিয়ে, এবার জেলার সদর হাসপাতাল তথা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিউরোলজি’র আউটডোর পরিষেবা (ওপিডি) শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। ‘ডক্টরস ডে’ (১ জুলাই)’র দিনই জেলাবাসীর উদ্দেশ্যে এই সুখবর দিয়েছেন তিনি।

thebengalpost.in
মেদিনীপুর মেডিক্যালে শুরু হচ্ছে নিউরোলজি’র আউটডোর :

[ আরও পড়ুন -   দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী ]

thebengalpost.in
শিশুদের ওপিডি’র কাছেই চালু হচ্ছে নিউরো ওপিডি :

এবার থেকে প্রতি বৃহস্পতিবার নিউরোলজি’র আউটডোর পরিষেবা শুরু করা হচ্ছে। আপাতত একজন চিকিৎসকই রোগী দেখবেন, মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ও স্নানুরোগ বিশেষজ্ঞ ডাঃ পি.সি.ঘোষ (এম.ডি পেডিয়াট্রিকস এবং ডি.এম নিউরোলজি)। বুধবার ‘ডক্টরস ডে’ তে কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানালেন, “অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছিল। তবে, বেশ কিছু অনুমতি বা নিয়ম-কানুনের বিষয় ছিল, তাই একটু দেরি হল। আগামীকাল, বৃহস্পতিবার থেকেই ডাঃ পি.সি.ঘোষ (ডি.এম-নিউরো) নিউরোলজির ওপিডি বা আউটডোর বিভাগে রোগী দেখবেন। তিনি তাঁর নির্ধারিত অন্য দিনে যেমন শিশুদের দেখতেন, তেমনই দেখবেন। বৃহস্পতিবার শুধু নিউরো পেসেন্ট দেখবেন। যেখানে, শিশুদের ওপিডি আছে, তার পাশেই এই বিভাগটি আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু করা হবে। তবে, ইনডোর পরিষেবা, অর্থাৎ রোগী ভর্তির বিষয়টি এখনই শুরু করা হচ্ছে না।”

এই বিষয়ে ডাঃ ঘোষ জানিয়েছেন, “আগামীকাল থেকে অফিসিয়ালি নিউরো’র আউটডোর চালু হচ্ছে, অত্যন্ত আনন্দের বিষয়। অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু’র অবদান অনস্বীকার্য। তবে, এই বিভাগ চালু করার ক্ষেত্রে আরো অনেকের অবদান আছে। প্রফেসর অরুন দে, ডাঃ মিতালী বেরা, ডাঃ অনুপম সিনহা, রীনা দি প্রমুখদের। যাঁদের জন্যই আন-অফিসিয়ালি এতদিন পর্যন্ত শিশুদের নিউরো’র সমস্যার চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে এই হাসপাতলে। এবার তা অফিসিয়ালি হবে, সমস্ত রোগীদের জন্য। এজন্য মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ কুন্ডু সহ সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানাই।”

[ আরও পড়ুন -   আবারও করোনার হানা টেলি পাড়ায়, আক্রান্ত হলেন "কৃষ্ণকলির ছোটো কর্তা" ]