পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্য রাস্তায় মহিলাদের মারধর কান্ডে গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি, শাস্তির দাবিতে মুখর এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট : জমি সংক্রান্ত বিবাদ থেকে প্রকাশ্য রাস্তার উপর মহিলাদের মারধর কান্ডে গ্রেফতার করা হল অভিযুক্ত ব্যক্তি’কে। গেলে বাঁধা দেন মহিলারা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার (গড়বেতা ১ নং ব্লকের) ধাদিকা এলাকায় গতকাল (২৬ আগস্ট) সকালের দিকে, প্রকশ্য দিবালোকে জনবহুল রাস্তায় মহিলাদের মারধরের অভিযোগ ওঠে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে! নিমেষের মধ্যে মারধরের সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত ব্যক্তির নাম শিবরাম পন্ডিত। বুধবার রাতে এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের হয়। এরপর অভিযুক্ত শিবরাম পন্ডিতকে গ্রেপ্তার করে পুলিশ।

thebengalpost.in
প্রকাশ্য রাস্তায় মারধর :

[ আরও পড়ুন -   নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে খতম দুই মাওবাদী, জারি রয়েছে তল্লাশি ]

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে ধাদিকার পন্ডিত পরিবারের সঙ্গে বিরোধ ছিল বেজ পরিবারের। পন্ডিত পরিবারের অভিযোগ, তাঁদের জমি জোর করে দখল করে রেখেছে বেজ পরিবার। অপরদিকে, বেজ পরিবারের দাবি, ওই জমি সরকারের খাসজমি যা তাঁদেরকে বন্টন করে দেওয়া হয়েছিল। সূত্র মারফত আরো জানা যায়, বুধবার কিছু লোকজন নিয়ে জোর করে জমির দখল নিতে চেয়েছিল শিবরাম পন্ডিত। সেই সময়, বেজদের পুরুষ সদস্যরা পুলিশের সাহায্য নিতে যায়। সেই সুযোগে দলবল নিয়ে শিবরাম পন্ডিত জমি দখল করতে গেলে, মহিলারা রুখে দাঁড়ায়! তখনই ওই মহিলাদের লাঠি দিয়ে মারধর করে শিবরাম। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন, ময়না বেজ, তাপসী বেজ ও লক্ষ্মী বেজ নামে তিন মহিলা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। রাতে পুলিশের কাছে অভিযোগ করলে, পুলিশ অভিযুক্ত শিবরামকে গ্রেপ্তার করে। মহিলা মুখ্যমন্ত্রী’র রাজ্যে এইভাবে প্রকাশ্য রাস্তার উপর মহিলাদের মারধরের ঘটনার নিন্দা প্রকাশ করা হয়েছে রাজ্যের সব মহল থেকে। এই প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, অভিযুক্ত ওই ব্যক্তি তৃণমূলের কেউ নয়। তাছাড়া, পারিবারিক ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি। অভিযুক্ত যেই হোন না কেন, সঠিক তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবিতে মুখর এলাকাবাসী!

thebengalpost.in
অভিযুক্ত শিবরাম পন্ডিত :

[ আরও পড়ুন -   বেপরোয়া গতির বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত হেলমেট-হীন চালক, আশঙ্কাজনক আরোহীও ]