পরিস্থিতির অবনতি ঘাটালে, জলমগ্ন দাসপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম

নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, ২৭ আগস্ট : কয়েকদিনের তুমুল বৃষ্টিতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ঘাটালে। বেড়েছে শিলাবতী নদীর জলস্তরও। ফলে করোনার মতো মহামারীর মাঝেই জল যন্ত্রণা থেকে এখনই মুক্তি মিলছেনা ঘাটালবাসীর।ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র ঢুকেছে জল, যার জেরে বন্ধ হয়ে গিয়েছে স্বাস্থ্য পরিষেবা। প্রশাসন সূত্রে খবর, ঘাটাল ব্লকের আজবনগর, দেওয়ানচকসহ মনসুকা গ্রামপঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে ঢুকেছে শিলাবতী নদীর জল। অপরদিকে দাসপুর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে শিলাবতী নদীর মোদিহানা খালের বাঁধ দীর্ঘ কয়েক বছর ধরে মেরামত না হওয়ার ফলে রাজনগর, রামদেবপুর, হোসেনপুর সহ বেশ কয়েকটি গ্রাম এখন সম্পূর্ণ জলমগ্ন। রাস্তা ঘাটের পাশাপাশি, ডুবেছে পানীয় জলের কলও। কয়েকদিন আগেই শিলাবতী ও পলাশপাই খালের ওপর জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে আসা পানার প্রভাবে খালের উপর থাকা বাঁশ ও কাঠের সাঁকো ভেঙে যায়। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষ।

thebengalpost.in
বন্যা পরিস্থিতির অবনতি :

[ আরও পড়ুন -   ফের বুকে ব্যাথা অনুভব করলেন সৌরভ গাঙ্গুলি! গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল হাসপাতালে ]

অপরদিকে, ঘাটাল পৌরএলাকায় ১,৭,৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছে ১০ টি সরকারি নৌকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনো চলছে বৃষ্টি। তাই বন্যা পরিস্থিতি ঠিক কোন দিকে এগোবে সেদিকেই লক্ষ্য রাখছে প্রশাসন। এইপ্রসঙ্গে ঘাটালের বিধায়ক শংকর দোলই জানান যে, “ঘাটালের বন্যা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চিরন্তন, তাই যেকোনো পরিস্থিতিতেই প্রশাসন তৎপর সব ধরনের পরিস্থিতির জন্য। তৈরি আছি আমরা।”

thebengalpost.in
এখনো জলবন্দি বহু মানুষ :

[ আরও পড়ুন -   এবার করোনা-যুদ্ধে জয়ী হলেন কেশিয়াড়ির বিডিও এবং মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসক, জেলায় আক্রান্ত ১১ জন ]