পরিযায়ী কাঁটায় বিদ্ধ আবার সেই ঘাটাল! করোনা আক্রান্ত হলেন চারজন

মণিরাজ ঘোষ ও সায়ক পন্ডা, ঘাটাল, ৩১ মে : পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম তিনজন করোনা আক্রান্ত ঘাটাল থেকে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আক্রান্ত বেড়েই চলেছে ঘাটাল মহকুমায়। আজ (৩১ মে) সন্ধ্যায় কলকাতা (এস এস কে এম) থেকে আসা রিপোর্টে ঘাটাল মহকুমার চারজন পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হওয়ার খবর এসেছে জেলা স্বাস্থ্য ভবনে।

[ আরও পড়ুন -   করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দুতে মেদিনীপুর! সংক্রমিত ৪৫, জেলায় ১৬৩, তালিকায় পুলিশ, স্বাস্থ্যকর্মী থেকে রাজনৈতিক নেতা ]

ঘাটাল মহকুমার দাসপুরের দানিকোলার ২ জন এবং ঘাটালের শীতলপুরের ২ জন এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি এই চার জন শ্রমিকই মুম্বাই থেকে ফিরেছিলেন বলে জানা যায়। জেলা প্রশাসন এবং ঘাটাল ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, চার’জনকেই আজ রাতে বড়মা কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

[ আরও পড়ুন -   প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, একনজরে দেখে নিন মেধাতালিকা ]
দ্য বেঙ্গল পোস্ট
স্বাস্থ্য পরীক্ষা কেশপুর কলেজে :

অপরদিকে, আজ জেলা স্বাস্থ্য ভবনের উদ্যোগে, জেলার কুইক রেসপন্স টিমের সদস্যরা কেশপুর ব্লক সহ বিভিন্ন এলাকার কোয়ারেন্টিন সেন্টারে থাকা ভিন রাজ্য ফেরত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখার জন্য পরিদর্শনে যান।
অন্যদিকে আজ সকালে, জেলা স্বাস্থ্য ভবনের উদ্যোগে আজ ‘নো টোব্যাকো ডে’ বা ‘বিশ্ব তামাক বর্জন দিবস’ (৩১ মে) পালিত হয়, সাধারণ মানুষকে সচেতন করার জন্য।

[ আরও পড়ুন -   দামালদের দাপটে শালবনীতে ঘর-বাড়ি-ফসলের ব্যাপক ক্ষতি! বনদপ্তর শোনালো অসহায়তার কথা ]