নতুন জুটিতে, নতুন নামে ‘আমরা’ পাবো ভোডাফোন’কে

new name of vodafone

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৭ সেপ্টেম্বর : হাচ (HUTCH) থেকে ভোডাফোনে (VODAFONE) রূপান্তরিত হয়েছিল টেলিকম সংস্থাটি। সম্প্রতি, ভারতের অন্য আরেকটি টেলিকম সংস্থা আইডিয়ার (IDEA) সাথে জুটি বেঁধে ব্যবসা করছে তারা। এবার সেই আইডিয়া সংস্থার সাথে নিজেদের নাম জুড়ে ভোডাফোনের নতুন নাম হতে চলেছে “VI” (Vodafone-India), যার উচ্চারণ হবে “উই” , অর্থাৎ আমরা! বদলে যাবে পুরোনো লোগো।

thebengalpost.in
নতুন নামে ভোডাফোন আইডিয়া :

[ আরও পড়ুন -   অবিভক্ত মেদিনীপুরের শিক্ষাজগতে ইন্দ্রপতন! 'খালিপদ বাবু' রূপে খ্যাত জাতীয় শিক্ষক নির্মল চন্দ্র মাইতি'র প্রয়াণে শোকস্তব্ধ শিক্ষানুরাগীরা ]

ভোডাফোন আইডিয়া সংস্থার এমডি ও সিইও রবীন্দর ঠক্কর জানান, “দু’বছর আগে থেকে এই দুই সংস্থা একসাথে কাজ করা শুরু করেছিল। তারপর থেকেই বৃহত্তর এই দুটি নেটওয়ার্কের ইন্টিগ্রেশনের কাজ আমরা শুরু করেছিলাম। বিশ্বের সবথেকে বড় টেলিকম ইন্টিগ্রেশন হবে এই ব্র্যান্ডে। আজ আমরা “VI” লঞ্চ করতে পেরে খুব খুশি। এই দুই সংস্থা এরপর থেকে ডিজিটাল সার্ভিস এর উপর বেশি করে জোর দেবে, বর্তমানে এই সংস্থার শেয়ার ৪ শতাংশ বেড়েছে।” উল্লেখ্য, ভোডাফোন ও আইডিয়া প্রায় ৫৩ হাজার কোটি টাকার এজিআর বকেয়া রেখেছিল। সুপ্রিম কোর্টের আদেশের পর এই দুই বড় সংস্থা বড়োসড়ো বিপদের মুখে পড়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা ২০১৯ এর ডিসেম্বর মাসে জানিয়েছিলেন, কোনরকম সরকারি সাহায্য যদি না পাওয়া যায় তাহলে কোম্পানি বন্ধ করতে চান। অক্টোবর-ডিসেম্বরে কোম্পানির প্রায় ৬৪৩৯ কোটি টাকার ক্ষতি হয়। এরপরেই কোম্পানির শেয়ার প্রায় ২০ শতাংশ কমে যায়। নতুন এই ব্র্যান্ডের লঞ্চের পর এই দুই টেলিকম সংস্থা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে।

[ আরও পড়ুন -   আটকে দেওয়া হল এয়ারটেল এবং ভোডাফোনের প্রিমিয়াম পরিষেবা ]