দেশের প্রায় চল্লিশ হাজার কলেজকে টেক্কা দিয়ে প্রথম সারিতে রামকৃষ্ণ মিশনের অধীন দুটি কলেজ, ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী

সায়ক পন্ডা, কলকাতা, ১৩ জুন : “National Institutional Ranking Framework” (NIRF) এর বিচারে আবারও দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান গুলির তালিকায় ঢুকে পড়ল, রামকৃষ্ণ মিশনের দুই কলেজ।  শিক্ষা প্রতিষ্ঠান গুলির মানের ভিত্তিতে করা এই তালিকার সপ্তম স্থানে রয়েছে, বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এবং একাদশ স্থান অর্জন করেছে খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টনারি কলেজ। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয় এই তালিকা । দেশের সাড়ে চল্লিশ হাজার কলেজকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের তালিকায় উঠে এসেছে এই দুটি কলেজ।  এই বছর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিজে সেরা ৫০ টি কলেজের তালিকা প্রকাশ করেন অনলাইনে।

[ আরও পড়ুন -   অপেক্ষার অবসান! দিল্লির যুবকের শরীরে কোভ্যাক্সিনের সফল প্রয়োগ ]
দ্য বেঙ্গল পোস্ট
রামকৃষ্ণ মিশনের জয়জয়কার :

কলেজে পঠনপাঠনের পাশাপাশি অন্যান্য উল্লেখযোগ্য কিছু বিষয় বা শর্তাবলী মাথায় রেখে করা হয় এই বিচার। দেশের এতোগুলো শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে স্বভাবতই প্রতিষ্ঠানের জন্যে এমন সম্মানজনক শিরোপা পেয়ে আপ্লুত বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। পাশাপাশি, গত বছর অষ্টম স্থানে থাকা বিবেকানন্দ সেন্টনারি কলেজের অধ্যক্ষ স্বামী কমলাস্থানন্দ এই সম্মান ভাগ করে নিয়েছেন ছাত্রদের সাথে।

[ আরও পড়ুন -   কনটেইনমেন্ট জোনে দুর্গা পূজা নয়! নতুন নির্দেশিকা কেন্দ্রের ]