অপেক্ষার অবসান! দিল্লির যুবকের শরীরে কোভ্যাক্সিনের সফল প্রয়োগ

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত , ২৪ জুলাই : অবশেষে, ভারতে শুরু হয়ে গেল কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল! যে প্রক্রিয়া শুরু হয়েছিলো অনেক আগে থেকেই। দিল্লির এক যুবককে এই ভ্যাকসিন দেওয়া হল। শুক্রবার দিল্লির এইমস হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হয় তাঁকে। ০.৫ মিলিমিটারের প্রথম ডোজ এই দিন দুপুরে দেওয়া হয় ওই ব্যক্তিকে, যদিও কোন ক্ষতিকারক প্রভাব দেখা যায়নি, তবুও তাকে সাত দিনের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ড. সঞ্জন রাই।

[ আরও পড়ুন -   কলকাতা নাইসেডে পৌঁছল ১০০০ 'কোভ্যাক্সিন', ডিসেম্বরেই শুরু হচ্ছে ট্রায়াল ]
thebengalpost.in
দিল্লির এইমস :

এইমসের এই পরীক্ষার জন্য গত শনিবার থেকে সাড়ে তিন হাজারের বেশি মানুষ তাদের নাম নথিভুক্ত করেছেন। তাঁর মধ্যে কমপক্ষে ২২ জনের স্ক্রিনিং চলছে। প্রথম পর্বে ৩৭৫ জনের ওপর পরীক্ষা করা হবে। এর মধ্যে ১০০ জনের পরীক্ষা এইমসে হবে। দ্বিতীয় পর্বের পরীক্ষায় ১২ টি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় সাড়ে সাতশো জন সামিল হবেন। এক্কেবারে প্রথমে ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে ১৮-৫৫ বছরের ব্যক্তিদের মধ্যে। তারপর, ১২-৬৫ বছরের মোট ৭৫০ জন ব্যক্তির ওপর চালানো হবে এই পরীক্ষা।

[ আরও পড়ুন -   ফের মেদিনীপুর, বেলদা সহ জেলার বিভিন্ন পরিবারে করোনার গ্রাস! খড়্গপুর, দাসপুরে আক্রান্তের ছড়াছড়ি, ৪৩ জন আক্রান্ত জেলায়, রাজ্যে ২৪৩৬ জন ]