তৃণমূলের উপপ্রধান সহ এক কর্মীকে হত্যার অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে

thebengalpost.in
ঘাটালে ছুরিকাহত তৃণমূল কর্মী :

নিজস্ব প্রতিবেদক, ঘাটাল, ২ আগস্ট : তৃণমূলের উপপ্রধান সহ এক তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার রামচক এলাকায় ঘটনাটি ঘটেছে।

thebengalpost.in
ঘাটালে ছুরিকাহত তৃণমূল কর্মী :

তৃণমূলের অভিযোগ, এদিন রাতের অন্ধকারে হঠাৎ মনসুকা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বদেশ মন্ডল’কে ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বিজেপি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে স্বদেশ মন্ডল’কে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ভর্তি করে ঘাটাল মহকুমা হাসপাতালে। যদিও আহত তৃণমূল নেতার অভিযোগ, পরিকল্পিতভাবে বিজেপি কর্মীরা আমাকে ও আমাদের আর এক কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, পুরো ঘটনাটি আমরা ঘাটাল থানায় জানিয়েছি । গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করে ঘাটালে বিজেপি নেতৃত্বের তরফে রামকুমার দে বলেন, “পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।”

[ আরও পড়ুন -   মুখ্যমন্ত্রী'র মেদিনীপুর সফরের আগেই গর্জে উঠল ডেবরা! সেতু না পেলে ভোট বয়কটের ডাক চারটি অঞ্চলের কয়েকহাজার গ্রামবাসীর ]