সায়নী দাশগুপ্ত, ঝাড়গ্রাম, ১ জুন : দেশ জুড়ে টানা লকডাউনের ফলে বন্ধ ছিল বাস পরিষেবা। আজ সোমবার থেকে ঝাড়গ্রাম জেলা শহরে চালু হল বাস পরিষেবা। সরকারি বাসের পাশাপাশি চালু হল বেসরকারি বাসও।
ঝাড়গ্রাম জেলা শহর থেকে বিভিন্ন রুটে ১০টি বেসরকারি বাস পরিষেবা চালু হল। তবে, বাস চালু হলেও দেখা মিলল না বাস যাত্রীদের! অধিকাংশ বাস মালিকরা জানায়, অন্য রুট থেকে ঝাড়গ্রাম আসার পথে তিন-চার জন যাত্রী নিয়েই বাস চলেছে, কিন্তু ঝাড়গ্রাম থেকে তেমন কোনো যাত্রীর দেখা মিলল না।







