ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্ত, শীঘ্রই যেতে পারেন আমেরিকা

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১২ আগস্ট : কিছুদিন আগেই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। জানা যায় শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্য ভর্তি হন তিনি। নিজে টুইট করে জানান ভালো আছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লো আসল কারণ! ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হলেন সঞ্জয় দত্ত। তাঁর এই খবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা শেখর সুমনের পুত্র অধ্যয়ন সুমন, যিনি নিজেও একজন অভিনেতা। অধ্যয়ন সুমন নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখেন- “সঞ্জু স্যার ক্যান্সারে আক্রান্ত। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কেনো এই বছরে এমন হচ্ছে?”

দ্য বেঙ্গল পোস্ট
অভিনেতা অধ্যায়ন সুমন এর টুইট :

[ আরও পড়ুন -   সহকর্মী বিদায় নিয়েছে, পূরণ হয়নি সব দাবি, তবুও কর্তব্যে অবিচল ভিআরপি'রা ডেঙ্গু প্রতিরোধে মাঠে-ঘাটে ]

সূত্রের খবর ক্যান্সারের ৩ নম্বর পর্যায়ে রয়েছেন সঞ্জয় দত্ত। খুব শীঘ্রই তিনি চিকিৎসার জন্য আমেরিকায় চলে যাবেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি পোস্ট করে লেখেন- “বন্ধুরা, আমি কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিচ্ছি নিজের চিকিৎসার জন্য। আমার পরিবার এবং বন্ধুরা আমার সাথেই আছে এবং আমি মিনতি করছি আমার শুভাকাঙ্খীদের কাছে যেনো তারা আমাকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা না করেন। আপনাদের ভালোবাসা এবং শুভকামনা সাথে থাকলে আমি শীঘ্রই ফিরে আসবো।” উল্লেখ্য কিছুদিনের মধ্যেই তাঁর অভিনীত “সড়ক ২” সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্ম হটস্টারে মুক্তি পাবে।

[ আরও পড়ুন -   সংক্রমিত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য নিয়োগ থেকে শুরু করে নানা পদক্ষেপ জেলা টাস্ক ফোর্সের ]
দ্য বেঙ্গল পোস্ট
সঞ্জয় দত্ত এর টুইট :