জঙ্গলমহলের কৃষকদের সুবিধার্থে ‘কুলডিহা কৃষি উন্নয়ন সমবায় সমিতি’ ব্যাঙ্কিং পরিষেবা শুরু করল

মণিরাজ ঘোষ, শালবনী, ১৭ আগস্ট : জঙ্গলমহলের শালবনী ব্লকের ভীমপুর অঞ্চলের কুলডিহা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আমানত সংগ্রহ অর্থাৎ ব্যাঙ্কিং পরিষেবার সূচনা হল আজ (১৭ আগস্ট) থেকে। একসময়ের মাও অধ্যুষিত প্রত্যন্ত এই গ্রামাঞ্চলের কৃষকদের হাতের মুঠোয় ব্যাঙ্কিং পরিষেবা এনে দেওয়ার লক্ষ্যেই, বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের অধীনে, এই সমবায় সমিতিতে আমানত সংগ্রহ বা ব্যাঙ্কিং পরিষেবা’র সূচনা করা হল বলে জানিয়েছেন, কুলডিহা সমবায় সমিতির চেয়ারম্যান জ্যোতিপ প্রসাদ মাহাত।

thebengalpost.in
কুলডিহাতে ব্যাঙ্কিং পরিষেবা :

[ আরও পড়ুন -   'বিশ্ব সর্প দিবস' উপলক্ষে তৃতীয় পর্বের আলোচনা : "সাপের কামড় এড়াতে কি করবেন এবং কি করবেন না" ]

শালবনী ব্লকের মাত্র ২ টি সমবায় সমিতিতে এই ধরনের ব্যাঙ্কিং পরিষেবা সরাসরি দেওয়া হত, প্রত্যন্ত কুলডিহা গ্রামেও এবার থেকে এই পরিষেবা চালু হচ্ছে। তবে, প্রথম ছ’মাস শুধুমাত্র সমবায় সমিতির সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে এবং টাকা জমা দেওয়া ও তোলা সহ বিভিন্ন কাজ হবে। আগামী ছ’মাস পর, সাধারণ মানুষের জন্যও এই পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য যে, যে কোন সমবায় সমিতির মূল স্তম্ভ কৃষকরা। সেই কৃষকদের কাছে আরো বেশি করে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ জানিয়েছেন, “প্রাথমিক ভাবে আজ সমবায় সমিতির ১৫ জন সদস্যের অ্যাকাউন্ট খোলা হয়েছে। প্রথম ছ’মাস শালবনী ব্লকের কো-অপারেটিভ ইন্সপেক্টরই এই এই বিষয়টি দেখাশোনা করবেন।”

thebengalpost.in
কুলডিহাতে ব্যাঙ্কিং পরিষেবা :

স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে, ব্যাঙ্ক কাউন্টার উদ্বোধন ও গ্রাহকদের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক তুলে দেওয়া হল আজ। উপস্থিত ছিলেন, জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনীর বিডিও সঞ্জয় মালাকার, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, সহ-সভাপতি তথা বিদ্যাসাগর ব্যাঙ্কের অন্যতম ডাইরেক্টর বুলবুল হাজরা ও অঞ্জন বেরা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাসেম খান, লক্ষীকান্ত ঘোষ, বিমল মাহাতো, সন্দীপ সিংহ, জেলা পরিষদ সদস্য অঞ্জনা মাহাত এবং কুলডিহা সমবায় সমিতির ম্যানেজার তথা এই ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার মূল কারিগর জ্যোতিপ প্রসাদ মাহাত, সমাজসেবী কার্তিক দেবসিংহ প্রমুখ।

thebengalpost.in
কুলডিহাতে ব্যাঙ্কিং পরিষেবা :

[ আরও পড়ুন -   করোনা মোকাবিলায় এগিয়ে এলেন পশ্চিম মেদিনীপুরের শিল্পপতি ও বণিকরা, হাসপাতাল ও সেফ হোমের পরিকাঠামো উন্নয়নে দিলেন প্রতিশ্রুতি ]