চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

বিশেষ প্রতিবেদক, কলকাতা, ১৩ জুলাই : কড়া লকডাউনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সম্ভবত, এই সপ্তাহেই প্রকাশ করা হতে পারে ফলাফল। ফল প্রকাশের পর মার্কশিট দেওয়া নিয়ে, নতুন চিন্তা ভাবনা করছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হবে অভিভাবকদের হাতে।

thebengalpost.in
মাধ্যমিকের রেজাল্ট চলতি সপ্তাহেই :

ফলাফল প্রকাশের কয়েদিন পর, স্কুলের নির্দেশ মতো মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই মিলবে মার্কশিট। উল্লেখ্য যে, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল- ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। যা গতবারের তুলনায় সামান্য কম। এবার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের থেকে ছাত্রী সংখ্যা ছিল বেশি।

[ আরও পড়ুন -   অধিবেশন শুরুর দিনই করোনা সংক্রমিত ১৭ জন সাংসদ, স্কুল খোলা নিয়েও উঠে গেল প্রশ্ন ]