গেরুয়া শিবিরে ফের ধাক্কা! এবার করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, কর্ণাটক, ৩ আগস্ট : গেরুয়া শিবিরে আবারো করোনা’র ধাক্কা! উত্তরপ্রদেশের কারিগরী শিক্ষামন্ত্রী কমলা রানী’র মৃত্যুর পর করোনা আক্রান্ত হলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর রাত্রি নাগাদ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

দ্য বেঙ্গল পোস্ট
বিএস ইয়েদুরাপ্পা :

রবিবার রাতে নিজেই টুইট করে জানিয়েছেন, “আমি কোভিড পজি়টিভ। যদিও আমি ভাল আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে এবং করোনা পরীক্ষা করাতে।”
দ্য বেঙ্গল পোস্ট
বিএস ইয়েদুরাপ্পা এর টুইট :

[ আরও পড়ুন -   "অত্যাচার ততটাই করুন, একুশের পর যতটা সহ্য করতে পারবেন", দলীয় কর্মীকে খুনের অভিযোগ করে মেদিনীপুর থেকে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতা তুষার মুখার্জীর ]