খড়্গপুরের পিছু ছাড়ছেনা করোনা! মৃত রেলকর্মী সহ ৩ জনের পজেটিভ, ডেবরা, দাসপুর, গড়বেতাতেও করোনা আক্রান্তের খোঁজ মিলল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ : : দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর শাখায় কর্মরত বছর ৪৬ এর এক রেলকর্মী’র রিপোর্ট শুক্রবার রাতে পজিটিভ আসে। ওই ব্যক্তি রেলের হাসপাতালে ভর্তি ছিলেন শ্বাসকষ্ট নিয়ে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের রিপোর্ট জেলা স্বাস্থ্য ভবন থেকে খড়্গপুরে পৌঁছানোর আগেই খড়্গপুর গ্রামীণের পাপরআড়া গ্রামের বাসিন্দা এই রেলকর্মী’র মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। মৃত এই ব্যক্তি ছাড়াও শুক্রবার রাতে খড়্গপুরের আরো দুই ব্যক্তির রিপোর্ট পজেটিভ এসেছে। একজন শহরের ২১ নং ওয়ার্ডের মালঞ্চ এলাকার এক যুবক (৩৪), পেশায় ব্যবসায়ী। অপরজন, এসএসবি ব্যাটেলিয়নের এক জওয়ান (২৮) বলে জানা গেছে, সালুয়া ক্যাম্পে কর্তব্যরত।

thebengalpost.in
ফের করোনা আক্রান্ত জেলার বিভিন্ন প্রান্তে :

অপরদিকে, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসার কারণে, আরো দুই ব্যক্তির রিপোর্ট শুক্রবার রাতে পজিটিভ এসেছে বলে জানা গেছে। দাসপুর – ১ ব্লকেও আরো দু’জন করোনা আক্রান্ত হয়েছেন। গড়বেতা – ৩ নং ব্লকে (দ্বারিগেড়িয়া), নতুন করে দু’জন যুবকের শরীরে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে এদিন। দুজনেই ভিন রাজ্য ফেরত বলে জানা গেছে। এছাড়াও, মেদিনীপুর শহরের একজন ও বেলদা শহরের প্রাথমিক শিক্ষকের কন্যা সহ পশ্চিম মেদিনীপুর জেলায় এদিন (শুক্রবার) রাতের রিপোর্ট অনুযায়ী ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবারের (১১ জুলাই) রাজ্যের বুলেটিনে এগুলো আপডেট করা হবে।

[ আরও পড়ুন -   "বাংলা ও বাঙালিয়ানায় আক্রমণ শুরু ১৯১১ সাল থেকে", 'ব্রাত্য-বাঙালি' অস্ত্রেই বিজেপি'কে আক্রমণ তৃণমূল কংগ্রেসের ]