এবার ডেঙ্গি! সচেতনতা বাড়াতে কলকাতা পৌরসভায় চালু ‘১ দিন ১০ মিনিট ‘ কর্মসূচি

বিজ্ঞাপন

সুদীপ্তা ঘোষ, কলকাতা, ২৭ জুন : বর্ষা আসার সাথে সাথেই, ডেঙ্গি হানা দিল কলকাতায়! তবে আগের বারের চেয়ে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত অনেকটাই কম। গত বছর যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৬০০ জন, সেখানে চলতি বছরে তার পরিমাণ ১০০ জনের মতো। তাই পরিস্থিতি অনেকটাই আয়ত্তের মধ্যে আছে বলে মনে করছেন পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম।

[ আরও পড়ুন -   শহরের একাধিক পরিবারে সংক্রমণ নিয়ে মেদিনীপুরে ৩৫, খড়্গপুরে ৩০! শালবনী, ক্ষীরপাই, দাঁতন, বেলদা সহ মোট সংক্রমিত ১৬০, মৃত্যু ৩ জনের ]

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট
ডেঙ্গু সচেতনতা

শনিবার (২৭ জুন) কলকাতার পৌর-প্রশাসক ফিরহাদ হাকিম একটি কর্মসূচির ঘোষণা করেন, নাম দেন ‘১ দিন ১০ মিনিট’। ডেঙ্গি সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, সপ্তাহে একদিন যদি ১০ মিনিট কেউ নিজের বাড়ি এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখেন তাহলেই ডেঙ্গি মোকাবিলায় সাফল্য পাওয়া যাবে। এবার দেখা যাক, এই প্রকল্প পুরবাসী কতখানি পালন করেন, আর সাফল্য কতখানি আসে!

[ আরও পড়ুন -   সঙ্কটের সময়ে রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর শহরের জাগরণ ক্লাব ]