দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৪ আগস্ট : উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ থেকে (২৪ আগস্ট) একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে। এর প্রভাবে দুই মেদিনীপুরে, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিস্তারিত অঞ্চল জুড়ে (বেশ কিছু জেলায়) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসম ভবন (Ministry of Earth Sciences)। এই বিজ্ঞাপ্তি অনুযায়ী ২৭ আগস্ট পর্যন্ত আবহাওয়া’র হালহকিকত সম্পর্কে জেনে নিন :

১. আবহাওয়ার পূর্বাভাস:
২৩-২৭ আগস্ট বজ্র বিদ্যুৎ সহ, অল্প থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের বেশির ভাগ জেলায়।
২. প্রবল বর্ষার সতর্কতা: ২৩.০৮.২০২০ (হলুদ সতর্কতা): i) উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা একাধিক অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সম্ভাবনা। ii) বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের এক বা একাধিক জেলায়।
৩. ২৪.০৮.২০২০(হলুদ সতর্কতা) : i) উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা একাধিক অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সম্ভাবনা। ii)বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের এক বা একাধিক জেলায়।
৪.২৫.০৮.২০২০( কমলা সতর্কতা): i.প্রবল থেকে খুব ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ii) ভারী বৃষ্টির সম্ভাবনা (৭-১১ সেমি) দক্ষিণ বঙ্গের বাকি জেলা গুলিতে।

৫. ২৬.০৮.২০২০ (কমলা সতর্কতা): i) প্রবল থেকে খুব ভারী বৃষ্টির (৭-২০ সেমি) সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। ii) ভারী বৃষ্টির সম্ভাবনা (৭-১১ সেমি) দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে।
৬. ২৭.০৮.২০২০ ( কমলা সতর্কতা): ভারী বৃষ্টির সম্ভাবনা (৭-১১ সেমি) দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা একাধিক অঞ্চলে।
৭. মৎস্যজীবীদের সতর্কতা :
উত্তর বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এলাকায় ২৪ আগস্ট ২০২০ তারিখে নিম্ন চাপের পূর্বাভাস পাওয়ায় মৎস্যজীবীদের ২৫-২৭ আগস্ট সমুদ্রে না নামার নির্দেশিকা দেওয়া হয়েছে।
৮ সম্ভাব্য প্রভাব :
i) দক্ষিণ বঙ্গের জলাশয় যেমন নদী, পুকুর, ডোবা প্রভৃতি গুলিতে জলস্তর বাড়তে পারে। ii) জলমগ্ন হতে পারে শহর এবং শহরতলির এলাকা গুলি।







