বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৪ জুন: “আত্মহত্যা” নয় “খুন” করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে; ভক্তদের পক্ষ থেকে এরকম দাবি প্রথম থেকেই উঠে আসছে, চাওয়া হয়েছে সিবিআই তদন্ত হোক।এমনকি
এরকম দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত, শেখর সুমন থেকে শুরু করে অনেক অভিনেতা-অভিনেত্রী।এবার সিবিআই তদন্তের দাবি করলেন, স্বয়ং বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।

বিজেপি’র তারকা সাংসদ গত একমাসে সুশান্তের একান্ত কাছের মানুষদের হওয়া পর পর ৩ টে আত্নহত্যার সাথে সুশান্তের মৃত্যুর যোগ
আছে বলে মনে করছেন! অভিনেত্রী সাংসদদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মে আত্মহত্যা করেছেন মানমিত গ্রেওয়াল,২৬ মে প্রেক্ষা মেহেতা, ৮ জুন দিশা সালিয়ান এবং সবশেষে ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। কী কারণে একই পথ গ্রহণ
করলেন এই চার জন? এঁদের মৃত্যুর মধ্যে কি কোনও যোগসূত্র লুকিয়ে? রহস্যের কিনারা হয়নি এখনো! রূপা’র তাই দাবি, এই রহস্য সমাধান করতে পারে একমাত্র সিবিআই। তিনি বিশ্বাস করেন না, নিছক অবসাদে ডুবে নিজেকে এভাবে শেষ করতে
পারেন বলিউডের “এমএস ধোনি”।

অন্যদিকে, বলিউড অভিনেত্রী পায়েল রহাটগী তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন , যেখানে তিনিও দাবি করেন যে, সুশান্ত সিং
রাজপুত আত্মহত্যা করেননি, ওনাকে খুন করা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি কার্শি চাবড়া নামে যে মনস্তত্ত্ববিদ দাবি করেছেন যে, সুশান্ত ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এমনকি ওষুধও খেতেন এবং তিনি সুশান্তের ট্রিটমেন্ট
করতেন, তাঁর কাছে পায়েল নিজেও একসময় চিকিৎসা করানোর জন্য গিয়েছিলেন, কিন্তু ২-৪ বারের বেশি তিনি যাননি, কেননা তাঁর মনে হয়েছিল ওই মনস্তত্ত্ববিদ তাঁকে পাগল প্রমাণ করতে চেয়েছিলেন এবং তাঁর দেওয়া ওষুধে তিনি আরো বেশি
ডিপ্রেশনের চলে যাচ্ছিলেন! তিনি এও বলেন, সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে যাঁদের চিহ্নিত করা হচ্ছে বার বার, তাঁদের মধ্যে অন্যতম মহেশ ভাটের সাথেও এই কার্শি চাবড়ার একটা ভালো সম্পর্ক আছে। পায়েল চান যেনো পুলিশ ঠিক মতো
তদন্ত করে এবং মৃত্যুর আসল কারণ টি খুঁজে বের করে। এদিকে, সূত্র অনুযায়ী জানা যায়, আজকেই সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের ফাইনাল রিপোর্ট এসেছে, যেখানে লেখা আছে, প্রধানত ফাঁস লাগানোর জন্যেই তাঁর মৃত্যু হয়েছে। বাকিটা
হয়তো সময়ই বলবে!
Home Entertainment সুশান্তের মৃত্যুতে সিবিআই চাইলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি, পায়েল বললেন ‘খুন’ করা...







