ইস্টবেঙ্গলের বিখ্যাত ফুটবলার জঙ্গলমহলে নিজ-ভূমে কোয়ারেন্টিনে আছেন এক প্রাথমিক বিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট
এই প্রাথমিক বিদ্যালয়েই কোয়ারেন্টিনে আছেন পিন্টু :

অরুপ নন্দী, মেদিনীপুর, ২ জুন :  বর্তমান সময়ের অন্যতম উদীয়মান খেলোয়াড় পিন্টু মাহাত’কে চেনেননা এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। কলকাতায় মোহনবাগানের হয়ে ২০১৮ তে ডার্বি ম্যাচে জয় এনে দিয়ে, জঙ্গলমহলের নয়নের মণি হয়ে উঠেছিল পিন্টু মাহাতো। কিন্তু, করোনার গেরোয় তার মতো খেলোয়াড়কেও থাকতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের “সেল্ফ কোয়ারেন্টিনে”।

[ আরও পড়ুন -   আকাশে ড্রোন, রাস্তার অলিতে-গলিতে পুলিশ,লকডাউন সফল মেদিনীপুর-খড়গপুর-ঝাড়গ্রামে ]
দ্য বেঙ্গল পোস্ট
এই প্রাথমিক বিদ্যালয়েই কোয়ারেন্টিনে আছেন পিন্টু :

মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার পর পিন্টু খেলার সৌজন্যেই সুযোগ পান, নৌ বাহিনীর চাকরিতে যোগ দেওয়ার। তাঁর দুঃস্থ পরিবারে খুবই প্রয়োজন ছিল একটা চাকরির। আর তা মিলল, করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশজুড়ে থাকা লকডাউনের মধ্যেই। কিন্তু চাকরির জন্য লকডাউনের ঠিক আগেই তিনি রওনা দিয়েছিলেন মুম্বাই-এ। সেখানে গিয়ে লকডাউনে আটকে পড়া পিন্টু গত একমাস আগে নৌ বাহিনীর চাকরিতে যোগদান করেন।

[ আরও পড়ুন -   কিংবদন্তি হকি তারকা বলবীর সিং সিনিয়র পাড়ি দিলেন না ফেরার দেশে, শোকের ছায়া ক্রীড়াজগতে ]

এরপর, গতকাল (সোমবার) রাত্রে গ্রামের বাড়ি ঢড়রাশোলে ফিরে আসেন তিনি। সরকারী নিয়ম মেনে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাঁকেও। লকডাউনের সময় তাঁর কিভাবে সময় কাটছে জানতে তাঁকে ফোন করা হলে, সহজ সরল গ্রামের ছেলের মতোই তিনি জানান যে, “বিদ্যালয়ের সামনের ফাঁকা জায়গায় ফুটবল প্র্যাক্টিস চলছে সকাল বিকাল রুটিন করে। বাকি সময় ফোনে পুরনো খেলা গুলো দেখা হয়। আর তাতে ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে এগিয়ে চলার চেষ্টা করছি।” এই ভাবেই কোয়ারেন্টাইনের দিনগুলি তিনি অতিবাহিত করবেন বলে জানিয়েছেন। গ্রামে ফিরে আসায় পুরানো বন্ধু বান্ধব, প্রতিবেশীরাও খোঁজ নিতে শুরু করেছে তাঁর।

[ আরও পড়ুন -   জঙ্গলমহলের ভাদুতলা উচ্চ বিদ্যালয়ের মুকুটে আবারো নতুন পালক, নাবালিকার বিয়ে রুখে পুরস্কৃত ছাত্রী বৈশাখীও ]