বিশেষ প্রতিবেদক, শালবনী, ৯ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে সঙ্গে জঙ্গলমহলের শালবনী ব্লকেও, প্রশাসনের উদ্যোগে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং শালবনী থানার ব্যবস্থাপনায় স্বাস্থবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হল, শালবনী পঞ্চায়েত সমিতির শৈশব পার্কের কমিউনিটি হলে।

মনোজ্ঞ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার এডিশনাল এসপি (হেডকোয়ার্টার) অম্লান কুসুম ঘোষ সহ শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত। পাশাপাশি উপস্থিত ছিলেন, জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনীর বিডিও সঞ্জয় মালাকার, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি এবং শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস প্রমুখরা। এই অনুষ্ঠানে শালবনী ব্লকের কৃতী আদিবাসী ছাত্র-ছাত্রী সহ বিশিষ্ট আদিবাসী মানুষদেরও সম্বর্ধিত করা হয়।








