“আত্মহত্যা নয় খুন করা হয়েছে”, মামলা সলমন, করণ সহ বলিউড স্টারদের বিরুদ্ধে, ৩রা জুলাই শুনানি, ক্ষোভে ফুঁসছে পাটনা

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৭ জুন : “আত্মহত্যা নয়,খুন করা হয়েছে”, প্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর অনেকই এই দাবি তুলেছেন! এমনকি সুশান্তের পরিবারের পক্ষ থেকেও একই দাবি ছিল, সুশান্ত আত্মহত্যা করতে পারেনা! সেই দাবির ভিত্তিতেই এবার বিহারের আদালতে মামলা করা হয়েছে সলমন খান, করণ জোহর, একতা কাপুর, সাজিদ নাদিয়ালওয়ালা, আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বানসালির বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে আইনজীবী সুধীর কুমার ওঝা বিহারের মুজাফফর পুরের আদালতে ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেন। ৩ রা জুলাই হবে মামলার শুনানি।

[ আরও পড়ুন -   মানবসেবায় ব্রতী হয়েই 'বড়দিন' উদযাপন মেদিনীপুরের বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীদের ]
দ্য বেঙ্গল পোস্ট
মামলা পাটনা’র আদালতে :

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বছর ৩৪ এর অভিনেতা সুশান্ত সিং রাজপুত। “এমএস ধোনি”, “পিকে”, “রাবতা”, “কেদারানাথ” প্রভৃতি ছবির মাধ্যমে খুব কম সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। হঠাৎ করে তাঁর চলে যাওয়াটা মেনে নিতে পারেনি কেউই! সুধীর কুমার ওঝা জানান, পরপর ৭ টি ছবি তার হাত থেকে একে একে কেড়ে নেওয়া হয়। সলন খানের প্রোডাকশন হাউস সহ ধর্মা প্রোডাকশন, যশ রাজ ফিল্মস প্রোডাকশন এর মত অনেক গুলি হাউস থেকেই তাঁকে ব্যান করে দেওয়া হয়।এই ধাক্কা সুশান্ত নিতে পারেননি! চোখের সামনে এক এক করে সব স্বপ্ন ভাঙতে দেখে শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নেন তিনি। সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করার জন্য, তাঁর মানসিক শান্তি ভঙ্গ করার জন্য এবং তাঁকে ভীতি প্রদর্শন করে মৃত্যুবরণ করতে বাধ্য করায় ৩০৬, ১০৯, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে আদালতে।

[ আরও পড়ুন -   খুন নয়, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আত্নহত্যাই করেছেন সুশান্ত, বিকেল ৪ টায় শেষকৃত্য সম্পন্ন হবে ]