সায়নী দাশগুপ্ত, কলকাতা, ৩১ মে : নির্দেশিকা মেনে, ১লা জুন অর্থাৎ আগামীকাল থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও, সিদ্ধান্ত বদল করা হয়েছে টলিউডে। আগামীকাল থেকে শুটিং শুরু হচ্ছেনা টলিউডে।
প্রথমে সিদ্ধান্ত হয়েছিল, ১লা জুন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে, অর্থাৎ সর্বোচ্চ ৩৫ জন নিয়ে ও স্বাস্থ্য বিধি মেনে শুটিং শুরু হবে, কিন্তু আজ রাতে সিদ্ধান্ত বদল করা হয়েছে, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। সাধারণ সম্পাদক অরিন্দম গাঙ্গুলি জানিয়েছেন, আগামী ৩ জুন সিদ্ধান্ত নেওয়া হবে, চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে মিলিতভাবে বৈঠকে। কিভাবে ৩৫ জন নিয়ে শুটিং শুরু করা হবে, তাই নিয়েই আলোচনা করে, শুটিং শুরুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।







