আগামীকালই দশম ও দ্বাদশের ফলাফল, জানিয়ে দিল বোর্ড

thebengalpost.in
আগামীকাল ফলাফল :

বিশেষ প্রতিবেদক, নিউ দিল্লি, ৯; জুলাই : আগামীকাল (শুক্রবার) আইসিএসই’র দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হবে, বিকেল ৩ টায়। আজ বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বোর্ডের তরফে। অনলাইনে ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টকে বোর্ডের তরফে জানানো হয়েছিল ১৫ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। প্রত্যাশামতো, তার আগেই আইসিএসই বোর্ডের ফলাফল প্রকাশিত হতে চলেছে। ওয়েবসাইট ও এস এম এসে জানা যাবে ফল।

[ আরও পড়ুন -   BREAKING: 'সুপ্রিম ধমকে' আপাতত স্থগিত হওয়ার পথে কৃষি আইন ]
thebengalpost.in
আগামীকাল ফলাফল :

এদিকে , সিবিএসই জানিয়ে দিয়েছে এখনো ফলাফলের দিন ঘোষণা হয়নি। তবে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুলাইয়ের মধ্যেই ঘোষণা করতে চলেছে বলে জানা যায়।