আইপিএল এর টাইটেল স্পনসরের দৌড়ে সবাইকে পিছনে ফেলে জায়গা করে নিলো ড্রিম ইলেভেন

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ১৯আগস্ট : চিনা অ্যাপ বাতিলের জেরে এবারে আইপিএল এর টাইটেল স্পনসরশিপ থেকে সরিয়ে ফেল হয় চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভোকে। এর ফলে নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে বিসিসিআই। স্বভাবতই স্পনসর হওয়ার দৌড়ে নাম লিখিয়েছিলো একাধিক সংস্থা। তবে সব জল্পনা উড়িয়ে এবারের আইপিএল এর স্পনসর হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন।

দ্য বেঙ্গল পোস্ট
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর টুইট :

[ আরও পড়ুন -   সাত বনাম আটের লড়াই! শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত KKR ]

বিসিসিআই সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে যে, সাড়ে চার মাসের জন্য ২২২ কোটি টাকা দিচ্ছে ড্রিম ইলেভেন। এর আগে ২০১ কোটি টাকার চুক্তি করেছিলো বাইজু’স । পাশাপাশি আনঅ্যাকাডেমির সাথেও চুক্তি হয়ছিল ১৭০ কোটি টাকায়। কিন্তু শেষপর্যন্ত বেশি টাকার চুক্তি করে বাজিমাত করলো এই গেমিং প্ল্যাটফর্ম। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর কয়েক দিন পরেই আরব আমিরশাহির উদ্দেশে রওনা দেবে দলগুলি।

দ্য বেঙ্গল পোস্ট
আইপিএল :

[ আরও পড়ুন -   আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আসন্ন ছবির প্রমোশন করবেন ফারহান আখতার ]