আইপিএলেও রামদেব! স্পনশরশিপের দৌড়ে পতঞ্জলি

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ১০ আগস্ট : দেশ জুড়ে প্রবল চিনাদ্রব্য বর্জনের আবহে এ বছরের আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়িয়েছে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো। তাই নতুন টাইটেল স্পনসরের খোঁজে রয়েছে বিসিসিআই। এই লড়াইয়ের নামের তালিকায় ইতিমধ্যেই রয়েছে একাধিক ভারতীয় সংস্থা। নামকরা সংস্থা রিলায়েন্স জিওর পাশাপাশি স্টার স্পোর্টসও আগ্রহী বলে শোনা যাচ্ছে। এছাড়াও অ্যামাজন, টাটা, ড্রিম ইলেভেন, আদানি গ্রুপ ও কোকা কোলাও রয়েছে। এরই মাঝে স্পনশরশিপের লড়াইয়ে নামলো বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি।

দ্য বেঙ্গল পোস্ট
রামদেব :

[ আরও পড়ুন -   জঙ্গলমহলে পৌঁছে গেল জওয়ানরা, মোট ১২৫ কোম্পানির ২৬ কোম্পানিই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ]

ভারতে বেশ অনেকটাই প্রভাব বিস্তার করেছে পতঞ্জলি। এবার তারা আইপিএল কে হাতিয়ার বানিয়ে সারা বিশ্বের সামনে পরিচিত হতে চাইছে। পতঞ্জলির তরফ থেকে জানানো হয়েছে যে, তারা এই স্পনসরশিপের জন্য যথাসম্ভব লড়াই চালিয়ে যাবে। এখন এটাই দেখার অপেক্ষা যে, রামদেবের পতঞ্জলি এই লড়াইয়ে কতদূর এগোতে পারে।

[ আরও পড়ুন -   আইপিএলে উঠতে চলেছে গেইল ঝড়! কলকাতার বিরুদ্ধে মাঠে নামতে পারেন ক্যারিবিয়ান তারকা ]