‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হল পশ্চিমবঙ্গে! দেখে নিন কোন কোন জেলায় জারি করা হল কমলা সতর্কতা

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৬ জুলাই : আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উওরবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ অক্ষরেখা। প্রবল বর্ষণের ফলে উওরের নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। পাশাপাশি পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। আর তাই, উওরবঙ্গের ৫ জেলায় জারী করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

thebengalpost.in
অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে :

[ আরও পড়ুন -   করোনাসুর আর মহিষাসুরের সাথে যোগ দিতে বৃষ্টি-অসুর আসছে মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ]

উওরের ৫ জেলা, যথাক্রমে- দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী ৯-১২ জুলাই অব্দি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উওরবঙ্গের আরো তিন জেলা মালদা, উওর ও দক্ষিণ দিনাজপুরেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ক্রমাগত হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। আর এর জেরেই আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই অব্দি
উওরে জেলাগুলিতে জারী করা হয়েছে ‘কমলা সতর্কতা’ বা ‘অরেঞ্জ এলার্ট’। জেলা প্রশাসনকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

[ আরও পড়ুন -   প্রবল বৃষ্টিতে তীব্র জলোচ্ছ্বাস দীঘার সমুদ্রে ]