নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ২১ জুন : মেদিনীপুর শহরের উপকণ্ঠে, ‘বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়’ এর লাগোয়া জঙ্গল থেকে রবিবার বিকেলে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার হল! প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে, অজ্ঞাত পরিচয় কোনো মধ্যবয়স্কা মহিলার মৃতদেহ।

স্থানীয়রাই কোতোয়ালি থানায় খবর দিলে, পুলিশ গিয়ে ঐ মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি দেখে অনুমান করা হচ্ছে, অন্তত ১০-১৫ দিন আগে ঐ মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহের পাশে পড়ে থাকা কিছু জিনিস উদ্ধার করেছে এবং তদন্তে নেমেছে।







