অকালেই প্রয়াত হলেন “দৃশ্যম” এর পরিচালক তথা অভিনেতা নিশিকান্ত কামাত, শোকস্তব্ধ বলিউড

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৭ আগস্ট : ২০২০ নিঃসন্দেহেই বলিউডের ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত বছর। ক্রমশ তারাশূন্য হয়ে পড়ছে বলিউডের আকাশ। এবার অকালেই প্রয়াত হলেন পরিচালক তথা অভিনেতা নিশিকান্ত কামাত। হায়দ্রাবাদের গাচ্ছিবলির একটি বেসরকারি হাসপাতালে সোমবার বিকেল নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রের খবর জুলাই মাসের ৩১ তারিখ তিনি হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট হাসপাতাল সূত্রে খবর দেওয়া হয় যে তাঁর জন্ডিস এবং পেটের সমস্যা রয়েছে এবং পরে জানা যায় যে লিভারের পুরোনো অসুখও রয়েছে তাঁর।

দ্য বেঙ্গল পোস্ট
এ আই জি হসপিটাল এর পোস্ট :

[ আরও পড়ুন -   মেদিনীপুর থেকে কলকাতা হন্যে হয়ে ঘুরেও বিনা চিকিৎসায় মৃত্যু ৮ বছরের বালকের, কাজে এলনা স্বাস্থ্য সাথী কার্ড, ৪০ হাজার টাকা বিল মিটিয়েও হারাতে হল পুত্রকে ]

মাত্র ৫০ বছর বয়সে অকালেই চলে গেলেন তিনি। তার পরিচালিত অজয় দেবগণ অভিনীত “দৃশ্যম”, জন আব্রাহাম অভিনীত “ফোর্স”, “রকি হ্যান্ডসাম” সহ “মুম্বাই মেরি জান” প্রভৃতি ছবি দর্শকদের মন কেড়েছে। ” রকি হ্যান্ডসাম” এ তাঁর খলনায়কের ভূমিকায় অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের। এছাড়াও তিনি “লালাভারি” এবং “ডম্বিভালি ফাস্ট” এর মতো মারাঠী ছবিও পরিচালনা করেছেন।স্বভাবতই, তাঁর, মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ইন্ডাস্ট্রি। অজয় দেবগন, পরেশ রাওয়াল, জিমি শেরগিল, রিতেশ দেশমুখ সহ বহু তারকা শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে।

দ্য বেঙ্গল পোস্ট
অজয় দেবগন, পরেশ রাওয়াল, জিমি শেরগিল এর টুইট :

[ আরও পড়ুন -   মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের পরবর্তী ছবি "তেজস" এর পোস্টার ]