সংক্রমণের সব রেকর্ড ভাঙলো আজ! ২১৯৮ জন করোনা আক্রান্ত রাজ্যে, সচেতন না হলে সংক্রমণ বাড়বে বললেন মুখ্যসচিব

thebengalpost.in
ফের করোনা আক্রান্ত বেলদার নন্দমার্কেটে :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ জুন : সংক্রমণের সমস্ত রেকর্ড ভেঙে গেল আজ, আক্রান্ত ২১৯৮ জন! রাজ্যে এই প্রথম দু’হাজার অতিক্রম করল একদিনে। সংক্রমণ যে বাড়বে, বিকেলে সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্য সচিব রাজিব সিনহা। তিনি বলছিলেন, সংক্রমণ হয়তো বাড়বে, তবে আতঙ্কের কিছু নেই, কারণ, ৭০ শতাংশের বেশি মানুষ উপসর্গহীন। মাত্র ৪-৫ শতাংশ মানুষের উপসর্গ আছে বা ভয়ের কারণ আছে। বাকিরা মৃদু বা স্বল্প উপসর্গ যুক্ত। তাই, সংক্রমণ নিয়ে অযথা প্যানিক না ছড়িয়ে, সচেতন হওয়া প্রয়োজন। তিনি সতর্ক করে এও বলেন, যে সমস্ত এলাকায় মানুষ মাস্ক ব্যবহার করেন নি বা স্বাস্থ্যবিধি মেনে চলেন নি, সেই সমস্ত এলাকাতেই সংক্রমণ বেশি!

দ্য বেঙ্গল পোস্ট
করোনা বুলেটিং :

মুখ্যসচিব আজ সাংবাদিক বৈঠকে এও বলেন, গ্রামের তুলনায় শহর এলাকাতেই সংক্রমণ বেশি। উল্লেখ্য যে, আজ কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ছশোর বেশি মানুষ এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত পাঁচ শতাধিক মানুষ।
দ্য বেঙ্গল পোস্ট
রাজ্যের বুলেটিন অনুযায়ী জেলার আক্রান্ত (১৮ ই জুলাই) :

[ আরও পড়ুন -   জীবনের নতুন পথ চলা শুরু অমৃতা-আনমোলের ]