বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৮ আগস্ট : এবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হলেন সঞ্জয় দত্ত। আপাতত করোনার রেপিড টেস্টের (Rapid Antigen Test) রিপোর্ট নেগেটিভ এসেছে।
যদিও তাঁকে লীলাবতীর কোভিড আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা পরিবর্তন হচ্ছে।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সঞ্জয় দত্ত জানান তিনি এখন ভালই আছেন এবং চিকিৎসাধীন আছেন। লীলাবতীর চিকিৎসক এবং নার্সদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি এও জানান যে, তিনি ২-৩ দিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে যাবেন।
উল্লেখ্য, কিছু দিন আগেই অমিতাভ বচ্চন, তাঁর ছেলে অভিষেক, বৌমা ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যা বচ্চন মুম্বাইয়ের নানাবাতী হাসপাতালে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত হয়ে। গত ২৭ জুলাই ঐশ্বর্য এবং আরাধ্যা হাসপাতাল থেকে
বাড়ি ফেরেন এবং গত ২ আগস্ট অমিতাভ বচ্চন হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। সম্প্রতি, আজকে অর্থাৎ ৮ আগস্ট অভিষেক বচ্চনের রিপোর্ট নেগেটিভ আসে।







