বিশেষ প্রতিবেদক, কলকাতা, ২৮ জুলাই : পশ্চিমবঙ্গে লকডাউন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত চলবে লকডাউন। প্রত্যেক শনিবার ও রবিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা
করার ইচ্ছে থাকলেও, আগামী ১ লা আগস্ট শনিবার বখরি ঈদ এবং ৩ রা আগস্ট রাখী পূর্ণিমা থাকায়, ওই সপ্তাহে, ২ রা আগস্ট রবিবার এবং ৫ আগস্ট বুধবার সম্পূর্ণ লকডাউন থাকবে। এরপর যথাক্রমে- ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ও ৩১ আগস্ট সম্পূর্ণ
লকডাউন থাকবে। আগস্ট মাসে এই ৯ দিন সম্পূর্ণ লকডাউন জারি থাকবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য যে, ২৯ জুলাই, বুধবারও পূর্ব ঘোষণা অনুযায়ী লকডাউন পালিত হবে। তবে, শনিবার, বখরি ঈদের জন্য রাজ্যে লকডাউন ঘোষণা না করায় বিভিন্ন মহল থেকে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া! এই সময়ের মধ্যে স্কুল-কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেপ্টেম্বরের ৫ তারিখের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে, এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।







