সমস্ত রেকর্ড ভেঙে রাজ্যে আজ করোনা আক্রান্ত ৭৪৩ জন, মৃত্যু ১৯ জনের, দুই মেদিনীপুরে ১৮ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৪ জুলাই : গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬৬৯ জন এবং মৃত্যু হয়েছিল ১৮ জনের, যা ছিল এতদিনের মধ্যে সর্বোচ্চ। সেই রেকর্ডও ভেঙে গেল আজ! ছশো’র গণ্ডি পেরিয়ে আজ এক ধাক্কায় ৭৪৩ জন করোনা আক্রান্ত হলেন রাজ্যে, মৃত্যু হয়েছে ১৯ জনের। করোনা ভ্যাকসিন বাজারে আসতে এখনো হয়তো মাস কয়েক লাগবে, তার আগে সারা দেশে ও রাজ্যে যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তা নিঃসন্দেহে দুশ্চিন্তার! তবে সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে। রাজ্যে আজ নতুন করে সুস্থ হয়ে উঠছেন, ৫৯৫ জন। সুস্থতার হার ৬৬.৭২ শতাংশ।

thebengalpost.in
রাজ্যের করোনা বুলেটিন :

[ আরও পড়ুন -   বেদনাদায়ক মৃত্যু! নিহত হস্তিনীর গর্ভ থেকে বেরিয়ে এল মৃত শাবক ]

এদিকে, করোনা সংক্রমণ ভয়াবহ ভাবে বৃদ্ধি পাচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। আজ দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে, ২৪২ জন এবং ১৬৪ জন। দক্ষিণ ২৪ পরগণায় ৯৭ জন এবং হাওড়ায় ৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে, দুই মেদিনীপুরে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮ জন। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন এবং পূর্ব মেদিনীপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ জন। এদিনও, ঝাড়গ্রাম জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি।

thebengalpost.in
জেলার করোনা বুলেটিন :

[ আরও পড়ুন -   কোভিড কেড়ে নিল মেদিনীপুরের বিখ্যাত আইনজীবীর প্রাণ, শহরে তৃতীয় মৃত্যু, জেলায় সংক্রমিত ১১৪ জন ]