নিজের নাম সার্থক করে মেদিনীপুরের উমা’ই যেন জগন্মাতা! করোনা আতঙ্ক দূরে সরিয়ে স্তন্যপান করিয়ে থামালেন শিশুর ক্রন্দন

সায়ক পন্ডা, কলকাতা, ২ জুন :  মহামারীর এই ভয়াবহ প্রেক্ষাপটে প্রত্যেকের মনেই গ্রাস করেছে করোনাতঙ্ক। কিন্তু, এই ভয়ঙ্কর সময়েও মানবসেবার পরমধর্মে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। সেই কারণেই এখন মানবতার মূর্ত প্রতীক হিসেবে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে উমার নাম। করোনা-ভীতিতে আর কেউ রাজি না থাকায় কর্তব্যরত অবস্থাতেই এক সদ্যোজাতকে স্তন্যপান করিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন সদ্য মা হওয়া, আর জি কর হাসপাতালের নার্স তথা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মেয়ে উমা অধিকারী।

[ আরও পড়ুন -   কোভিডের নতুন স্ট্রেন রুখতে নির্দেশিকা পৌঁছল জেলায় জেলায়, মেদিনীপুর কলেজ মাঠে 'বাংলা মোদের গর্ব' বছরের প্রথম দিনই ]

গত বৃহস্পতিবার জন্ম নেওয়া এক শিশু জন্মের পর তার মায়ের দুধ না পাওয়ায় ক্রমাগত কেঁদে চলেছিলো; কারণ সি সেকশন করে সন্তানের জন্ম দেওয়া তার মা-এর পক্ষে তখনই তাকে দুধ খাওয়ানো সম্ভব ছিল না। এই রকম জটিল পরিস্থিতিতে সাধারণত হাসপাতালে সদ্য মা হওয়া অন্য প্রসূতিরা এগিয়ে আসেন স্তন্যপান করাতে। কিন্তু করোনার মতো ভাইরাসের সংক্রমণের ভয়ে সাহস পাননি কেউই!

[ আরও পড়ুন -   ১৫ বছর ধরে প্রিয় নেতার প্রায় ৩০০ ছবির সংগ্রহ! জন্মদিনেই 'ভারতরত্ন' বাজপেয়ীর জীবনের নানা মুহূর্তের ছবির প্রদর্শনী মেদিনীপুরে ]

এমতাবস্থায়, হাসপাতালে কর্তব্যরত নার্স উমা সমস্ত ভীতি দূরে সরিয়ে রেখে এগিয়ে আসেন নিজে। সমস্ত রকম সাবধানতা এবং স্বাস্থ্যবিধি মেনে তিনি স্তন্যপান করান শিশুটিকে। অনায়াসে তিনি জানান যে, “করোনা-ভীতির থেকে তখন অনেক বড় হয়ে গিয়েছিল এক ফোটা দুধের জন্য সদ্যোজাত শিশুর আকুতি।” উমার এহেন মানবিক কর্মকান্ডে স্বাভাবিকভাবেই আপ্লুত সবাই।

 

[ আরও পড়ুন -   "তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই - কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই" , নতুন করে বাঁচতে শেখায় ২২ শে শ্রাবণ : বিশেষ প্রতিবেদন ]

প্রসঙ্গত উল্লেখ্য যে, কয়েকদিন আগে উমাকেও প্রতিবেশীদের হাতে হেনস্থা হতে হয়েছিলো স্বাস্থ্যকর্মী হওয়ার কারণে। পরে, পুলিশি সহায়তায় মেডিক্যাল স্ক্রিনিং এর মাধ্যমে ওই হেনস্থা থেকে মুক্তি পান তিনি। আপাতত মেদিনীপুরের মহীয়সী উমা তাঁর নাম যথার্থ অর্থেই সার্থক করে হয়ে উঠলেন, বিশ্বজননী, জগন্মাতা!