বিশেষ প্রতিবেদক, নিউ দিল্লি, ৩১ জুলাই : দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হল সোনিয়া গান্ধীকে। বৃহস্পতিবার হাসপাতালের বুলেটিনে একথা জানানো হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ডি.এস রানা জানিয়েছেন,
কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে এদিন সন্ধ্যে ৭টা নাগাদ স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায় যে, রুটিন টেস্টের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। হেলথ বুলেটিনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ডাঃ অনুপ কুমার বসুর অধীনে চিকিৎসাধীন। ওই চিকিৎসক শ্বাসকষ্ট জনিত সমস্যার বিশেষজ্ঞ
বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দলের রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন সোনিয়া গান্ধী। অনলাইনে সেই বৈঠক হয়, উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও সাংসদরা।
- Central
- Health
- national
- Politics
- Recent
- Society
- এক ঝলকে
- কেন্দ্র
- জাতীয়
- রাজনীতি
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক
- স্বাস্থ্য







