বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২ জুলাই : এবার টিকটক ব্যান নিয়ে মুখ খুললেন বসিরহাটের সাংসদ নুসরাত এবং যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। দুজনেই জানান, দেশের স্বার্থে যদি টিকটক ব্যান করতে হয়, তাতে তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। একটি সাক্ষাৎকারে নুসরাত বলেন, “টিকটক ব্যান করা কেন্দ্রের একটি হটকারী সিদ্ধান্ত। কোনোরকম ব্যাকআপ প্ল্যানিং না করে এরকম একটা পদক্ষেপ নেওয়ার আগে ভেবে দেখা উচিৎ ছিল। শুধু মাত্র চিনা অ্যাপ বন্ধ করে দিলেই কি হবে? এই অ্যাপের মাধ্যমে অনেক ছেলে-মেয়েই উপার্জন করতেন, এমনকি অনেক তারকাও এটার মাধ্যমে অর্থ উপার্জন করতেন, তো তাদের কি হবে? এমনিতেই দেশের বেকারদের জন্য কেন্দ্র যা কিছু করবেন বলেছিলেন তা আজ অব্দি হয়নি! এরপর এই অ্যাপ বন্ধ করে দেওয়ার পর কি করা হবে, তার কি কোনো পরিকল্পনা আছে? LED বাল্ব থেকে এসির একটা ছোট পার্টস সবেতেই চীনা যোগ আছে, সেগুলোর জন্য কেন্দ্র কি ভেবেছেন? টিকটক আমার কাছে আর চারটে সোশ্যাল মিডিয়ার মতোই, যেখানে আমি আমার ফ্যানদের আনন্দ দিতে পারি। তবে, সেটা যদি দেশের সুরক্ষার স্বার্থে বন্ধ হয়, তাতে আমার সমর্থন রয়েছে।”

অন্যদিকে মিমি জানান “আমি একজন পারফর্মার। টিকটক আমার কাছে অন্যান্য প্ল্যাটফর্মের মতোই! আমার ফ্যানদের আনন্দ দেওয়ার একটা জায়গা। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। আমি টিকটকেও ২-৪ টে ভিডিও পোস্ট করেছিলাম। টিকটক চললো কি বন্ধ হলো তাতে আমার কোনো অসুবিধে নেই। তবে দেশের সুরক্ষার স্বার্থে টিকটক যদি বন্ধ হয়ে যায় তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে।” ২০১৮ সালের ২ এপ্রিল নুসরাত টিকটকে অ্যাকাউন্ট খোলেন। প্রায় ১৪ লাখ ফলোয়ার্স আছে তাঁর, এই অ্যাকাউন্টে। সম্প্রতি করোনার জন্য দেশে যখন অবস্থা খুব খারাপ, তখন নুসরাতের একটি টিকটক ভিডিও খুবই সমালোচিত হয়েছিল!
- Entertainment
- India China War 2020
- International
- national
- Recent
- state
- আন্তর্জাতিক
- এক ঝলকে
- জাতীয়
- বিনোদন
- ভারত-চীন সংঘর্ষ
- রাজ্য
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক







