বিশেষ প্রতিবেদক, কর্ণাটক, ৩ আগস্ট : গেরুয়া শিবিরে আবারো করোনা’র ধাক্কা! উত্তরপ্রদেশের কারিগরী শিক্ষামন্ত্রী কমলা রানী’র মৃত্যুর পর করোনা আক্রান্ত হলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর রাত্রি নাগাদ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

রবিবার রাতে নিজেই টুইট করে জানিয়েছেন, “আমি কোভিড পজি়টিভ। যদিও আমি ভাল আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে এবং করোনা পরীক্ষা করাতে।”

- Central
- Corona Update
- Health
- Politics
- Recent
- Society
- এক ঝলকে
- করোনা আপডেট
- কেন্দ্র
- রাজনীতি
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক
- স্বাস্থ্য







