বিশেষ প্রতিবেদন,সায়নী দাশগুপ্ত, ২১ আগস্ট : বঙ্গোপসাগরে লাগাতার নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে গত মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। প্রবল বর্ষণের ফলে রাস্তাঘাটে জমেছে জল। তার জেরে নাজেহাল অবস্থা শহর থেকে গ্রামে।

তবে এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, যে নিম্নচাপটি সক্রিয় ছিল তা ক্রমশ পশ্চিমের দিকে সরে যাচ্ছে, ফলে কিছুটা হলেও ওই নিম্নচাপের প্রভাব কেটেছে। কিন্তু রবিবার ফের নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এর জেরে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।







