বিশেষ প্রতিবেদক, কলকাতা, ২২ জুলাই : সকাল থেকে মুখ ভার আকাশের! তার সাথে কিছু কিছু জায়গায় হচ্ছে ঝিরঝিরে বৃষ্টিও। আজ (বুধবার) সারাদিনই মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও।

আলিপুর আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয় । তার ফলে দক্ষিণী বাতাসে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার প্রবাহে, আগামী তিন-চার দিন উওর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা! উওরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীরও! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মুর্শিদাবাদ বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় আগামী দু-তিন দিন বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
- Jhargram
- Paschim Medinipur
- Purba Medinipur
- Recent
- Society
- Weather update
- আবহাওয়া
- এক ঝলকে
- দক্ষিণবঙ্গ
- ঝাড়গ্রাম
- রাজ্য
- পশ্চিম বর্ধমান
- পশ্চিম মেদিনীপুর
- সমাজ







