অসহায় রিক্সা ও ট্রলি চালকদের পাশে মেদিনীপুর শহরের বামপন্থীরা, দুঃস্থ মানুষের পাশে বাম শিক্ষক সংগঠনগুলিও

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১৭ মে :

বিজ্ঞাপন

বাম যুব সংগঠন ডিওয়াইএফআই, বাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিট (ডব্লিউএমআরএসইউ) এবং ডাঃ প্রতীপ তরফদারের উদ্যোগে, মেদিনীপুর শহরের বিভিন্ন পাড়ায়, লকডাউনের ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ১২০টি রিক্সা ও ট্রলি চালক পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো। রবিবার সকালে এই দুঃস্থ ও অসহায় পরিবার গুলির হাতে তেল, নুন, চিড়া, চিনি, ডাল, ছাতু, সোয়াবিন, সাবান প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরাও, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

অপরদিকে, মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ী গ্রামের ১২০ টি দুঃস্থ-অসহায় পরিবারের হাতে, রবিবার ত্রাণসামগ্রী তুলে দিলেন, বাম শিক্ষক সংগঠন এবিপিটিএ’র সদর গ্রামীণ শাখার সদস্যরা।আলু, পিঁয়াজ, ডিম, ডাল, ভোজ্য তেল, সোয়াবিন,নুন,হলুদ,লঙ্কা, সাবান প্রভৃতি ত্রানসামগ্রী তুলে দিলেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন দেবজিৎ মিশ্র,উদয় বেরা,সুজিত পাত্র,নিরঞ্জন মাঝি,হরমোহন মাহাত, অমলেশ পড়িয়া,সুজয় সিং,জিতেন মান্ডি,মদনমোহন পাত্র, সুস্মিতা মাইতি, কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।

[ আরও পড়ুন -   আগামীকাল থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা! বিপর্যয় মোকাবিলায় মজুত করা হচ্ছে ত্রিপল ]

 

অন্যদিকে, শুভানুধ্যায়ীদের সহযোগিতা নিয়ে আবারো অসহায় মানুষদের পাশে দাঁড়ালো শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। শনিবার সকালে সংগঠনের গোয়ালতোড় আঞ্চলিক শাখার উদ্যোগে হুমগড় ও চাঁদাবিলা এলাকার ২০০ টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে মুসূর ডাল,আলু, সোয়াবিন,সুজি,সাবান, সরিষা তেল,লবণ, বিস্কুট, মাস্ক ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের গোয়ালতোড় আঞ্চলিক শাখার সম্পাদক শ্যামল ঘোষ, সভাপতি ভগীরথ লোহার, মহকুমা নেতৃত্ব বিশ্বজিৎ প্রামাণিক, শাখার প্রাক্তন সম্পাদক অজিত নন্দী প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায়, সম্পাদক শ্যামল ঘোষ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। উল্লেখ্য, এর আগে পশ্চিম মেদিনীপুর জেলায় এবিটিএ’র চন্দ্রকোনা রোড়,ঘাটাল, বেলদা,দাঁতন, খড়্গপুর শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচী সংগঠিত হয়েছে।

[ আরও পড়ুন -   পুলিশ কর্মীদের দেওয়া হল করোনা প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইন ]