অবশেষে প্রকাশিত হল আইপিএল এর ক্রীড়াসূচী, অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৬ সেপ্টেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে, বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচী। নানা জল্পনার পর রবিবারই ত্রয়োদশ আইপিএল এর পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হলো। করোনা সংক্রমণের জেরে চলতি বছরের আইপিএল হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

thebengalpost.in
প্রকাশিত হল আইপিএলের ক্রীড়াসূচি :

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। টুর্নামেন্ট চলবে ১০ ই নভেম্বর পর্যন্ত।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। প্রথমদিনই ধোনি-রোহিতের লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের!

thebengalpost.in
আইপিএলের ক্রীড়াসূচি :

thebengalpost.in
আইপিএলের ক্রীড়াসূচি :

[ আরও পড়ুন -   আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আসন্ন ছবির প্রমোশন করবেন ফারহান আখতার ]