দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৬ আগস্ট : আগস্ট মাসের মতো সেপ্টেম্বর মাসেও নির্ধারিত দিনে হবে পূর্ণ লকডাউন। নবান্ন থেকে আজ (২৬ আগস্ট) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান আগামী
মাস অর্থাৎ সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ পূর্ণ লকডাউন থাকবে। এছাড়া তিনি ঘোষণা করেন সামাজিক দূরত্ব মেনে মেট্রো চালানো যাবে, তাতে সরকারের কোনো আপত্তি নেই। ১লা সেপ্টেম্বরের পরে সপ্তাহে তিনদিন করে বিমান চালানো যাবে।
এদিকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ প্রভৃতি বন্ধ থাকবে। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বেকার সমস্যা সমাধানেও উদ্যোগী সরকার। দীঘাতে জিও কোম্পানির কেবল ল্যান্ডিং
স্টেশন হবে। এতে প্রচুর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।







