সম্পূর্ণ বিনামূল্যে আর্সেনিকম অ্যালবাম ৩০ বিতরণ করা হল মেদিনীপুর শহরের পালবাড়িতে

সোমবার মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সক্রিয় সহযোগিতায় এবং মেদিনীপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পালবাড়ী মা শীতলা স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায়, করোনা আবহে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিকম অ্যালবাম-৩০ বিনামূল্যে এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা এবং কলেজের অন্যতম আধিকারিক ডাঃ ভোলানাথ পান্ডা। পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচ সদস্যের জুনিয়র ডাক্তারদের একটি টিম। টিম লিডার হিসাবে ডাঃ ভোলানাথ পান্ডার নেতৃত্বে জুনিয়র ডাক্তার হিসেবে উপস্থিত ডাঃ সৌরভ চক্রবর্তী, ডাঃ ঐশ্বরিয়া সিংহ, ইন্টার্ন অনন্য সুলতানা, স্বরাজ দেব সরকার ও দেবব্রত নস্কর দুটি টিমে ভাগ হয়ে উপস্থিত জনগণের মধ্যে যেমন করোনা সচেতনতার বার্তা দেন, তেমনই ঔষধ বিলির পাশাপাশি সেবনের নিয়ম কানুন বুঝিয়ে দেন। পালবাড়ি শীতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচির সূচনা করেন হোমিওপ্যাথি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শ্রীমন্ত সাহা। শেষ অবধি উপস্থিত থেকে, ডাঃ ভোলানাথ পান্ডা ৫৮২ টি পরিবারের নাম তাঁদের রেজিস্টারে নথিভুক্ত করে তাদের হাতে ওষুধ তুলে দেন। এই ৫৮২ টি পরিবারের প্রায় ৩০০০ মানুষ রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারী হোমিওপ্যাথিক ওষুধ সেবনের সুযোগ পাবেন।

[ আরও পড়ুন -   উপযুক্ত কারণ ছাড়া সন্ধ্যা ৭ টার পর বাইরে বেরোতে পারবেন না, শুরু হচ্ছে আন্তঃরাজ্য বাস পরিষেবা, বিস্তারিত পড়ুন : বিশেষ প্রতিবেদন ]